কাজিরহাটে স্কুলছাত্রী মরিয়ম হত্যার বিচার দাবিতে জামায়াতের মানববন্ধন

 

বরিশাল জার্নাল ডেস্ক

মেহেন্দিগঞ্জের কাজিরহাটে স্কুল ছাত্রী মরিয়ম আক্তার হত্যার ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে মানববন্ধন করেছে জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামী। শনিবার স্থানীয় মকবুল খাঁর হাটে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কাজিরহাট থানা জামায়াতে ইসলামীর মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রিয়াজুল ইসলাম আনসারী।

আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর পীরজাদা মাওলানা আজাদ হুসাইন জসীম। উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  এ সময় বক্তারা মরিয়ম আক্তার হত্যার ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও ৯ নং ওয়ার্ডের কবির হাওলাদারের মেয়ে মরিয়ম আক্তার জুলাইয়ের ৭ তারিখ স্কুলে পরীক্ষা দিয়ে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দীর্ঘ ১৮ দিন পরে তার অর্ধগলিত লাশ রাস্তার পাশে ডোবা থেকে উদ্ধার করা হয়।

এই ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়নগর ইউনিয়ন শাখা। প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top