আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন

 

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে  র্যালি , উদ্বোধনী অনুষ্ঠান , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম , উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ কান্তি রায় ,উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক ,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সহ-সভাপতি শফিকুল ইসলাম উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আল আমিন আকন, সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার সহ মৎস্য চাষিরা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা। অনুষ্ঠান শেষে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top