বাবুগঞ্জ প্রতিনিধি
সদ্য ঘোষিত বাবুগঞ্জ উপজেলা চাঁদপাশা ইউনিয়নে আওয়ামী লীগপন্থিদের দিয়ে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করছে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির একটি গ্রুপ।
ইসরত হোসেন কচি-শামসুল আলম ফকির গ্রুপের নেতাকর্মীরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা, দালাল দিয়ে কমিটি মানি না মানবো না, টাকা নিয়ে কমিটি মানি না মানবো না, পকেটে কমিটি মানি না, মানবো না মানবো না, ভূয়া কমিটি মানি না মানবো না এ জাতীয় বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানান।




