অভিন্ন পদোন্নতি নীতিমালার উদ্যোগ বাতিলের দাবি ববি শিক্ষকদের

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিদ্যমান পদোন্নতি নীতিমালা বহাল রেখে পদোন্নতি নিশ্চিত করা এবং অভিন্ন নীতিমালার আলোকে সংবিধি প্রণয়নের উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সোমবার (১১ মে) চলমান কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষকদের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ১০৬ জন শিক্ষকের স্বাক্ষরসংবলিত একটি রেজল্যুশন গণমাধ্যমের হাতে আসে।

সভায় শিক্ষকরা দুটি প্রধান দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো— সিন্ডিকেট সভায় গৃহীত অভিন্ন নীতিমালার ভিত্তিতে সংবিধি প্রণয়নের উদ্যোগ বাতিল এবং বিদ্যমান পদোন্নতি নীতিমালা-২০১৫ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মরত সকল শিক্ষকের পদোন্নতি নিশ্চিত করা। 

এ ছাড়া, সংবিধি প্রণয়ন প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় বর্তমানে পদোন্নতি প্রত্যাশীদের পদোন্নির কার্যক্রম স্থগিত রাখার দাবিও জানানো হয় সভা থেকে।

সভায় উপস্থিত এক সহকারী অধ্যাপক বলেন, ‘আমরা চাই বর্তমানে কর্মরত সকল শিক্ষকের পদোন্নতি একই প্রক্রিয়ায় সম্পন্ন হোক। কেউ বিদ্যমান নীতিমালায় এবং কেউ নতুন সংবিধির আওতায় পদোন্নতি পেলে অনেক শিক্ষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই সকল শিক্ষকের জন্য অভিন্ন ও সমতাভিত্তিক পদোন্নতি ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top