মুলাদীতে মসজিদ উদ্বোধন ও দোয়া মাহফিল

মু. এ. আহাদ, মুলাদী

মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়ঘর এলাকায় হাজি আ: করিম হাওলাদার বাড়ির মসজিদ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর ইউনিয়ন সভাপতি মাষ্টার আবুল বাসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম খসরু, মুলাদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আবু ছালেন, উপজেলা সহকারি সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোতালেব, উপজেলা অফিস সম্পাদক মাওলানা মোঃ মাইন উদ্দীন, কাজীরচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আ: ছত্তার ছিদ্দিকী প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top