বন্য খরগোশ শিকার করে জেলে গেলেন চারজন

বরিশাল জার্নাল ডেস্ক

চুয়াডাঙ্গার সদর উপজেলায় বন্য খরগোশ শিকার ও হত্যার দায়ে চারজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল চারটার দিকে তিতুদহ ইউনিয়নের কেরু অ্যান্ড কোম্পানির মাঠে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহ জেলার সাধুহাটি গ্রামের উজ্জল কুমার বিশ্বাস, সাদগার আলী, শুকুমার মন্ডল ও সুধাংশু কুমার বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ জনের শিকারি কেরু অ্যান্ড কোম্পানির মাঠে বন্য খরগোশ শিকার করছিলেন। বিষয়টি জানতে পারেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সদস্যরা। পরে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। অন্যরা পালিয়ে যান। এ সময় জীবিত উদ্ধার পাঁচটি খরগোশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, বন্যপ্রাণী হত্যা, কেনাবেচা, পাচার ও আটক দণ্ডনীয় অপরাধ। কিছু অসাধু শিকারি নির্মমভাবে বিপন্ন খরগোশগুলো শিকার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top