সাংবাদিকদের ঈদ উপহার দিল মির্জাগঞ্জ প্রেস ক্লাব

 

উত্তম গোলদার, ‎মির্জাগঞ্জ : পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। রবিবার সকাল এগারোটায় মির্জাগঞ্জ প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েল।

সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদ এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও কালের কন্ঠ প্রতিনিধি মোঃ গোলাম ফারুক মুন্সী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দীন হাওলাদার, যুগ্নআহবায়ক মোঃ সুজন হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক মোঃ তারেক রহৃান মুন্সী ইসলাম, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা উত্তম গোলদার, আমার সংবাদ প্রতিনিধি মোঃ কামরুজ্জামান বাঁধন,যায়যায়দিন সংবাদদাতা অমিতাব দাস অপু, সময়ের আলো প্রতিনিধি মোঃ কাজী সুমন,নয়া শতাব্দী প্রতিনিধি মোঃ সিমায় রহমান হিমেল প্রমূখ।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা ও সভাপতি বলেন, সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরেন এবং সমাজ উন্নয়নে আপনারা যে নিরলস পরিশ্রম করছেন স্বীকৃতি স্বরূপ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

এ সময় সাংবাদিকরা ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষ থেকে ঈদ উদযাপন আনন্দময় করতে‎ কর্মরত সাংবাদিকদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top