মো.নাঈম, লালমোহন (ভোলা) : ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ এপ্রিল) সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাজী মো. হারুনুর রশিদ।
এ সময় তিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায়; কিন্তু তা সংস্কারের পরে। রাষ্ট্রের পুণর্গঠনের জন্যই এসব সংস্কার জরুরী।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমাদের সাংগঠনিক মান বৃদ্ধি করে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার চেষ্টা করতে হবে। দুনীতি, হত্যা, নির্যাতন, জুলুম কি- না করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। তবুও বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার ঘুরে দাড়িয়েছে। তাই ইনশাআল্লাহ দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইসলাম একটি কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কোন বিকল্প নাই, অবশ্যই সেখানে কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবে এবং এপ্রিলের মধ্যে লালমোহন ও তজুমদ্দিন আসনের প্রার্থী ঘোষণা করা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক বাংলাদেশ মাজলিশুল মুফাচ্ছিরীন ডা. কামরুল হাসান শাহীন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো. আকতার উল্লাহ, ইসলামী ছাত্রশিবির ভোলা জেলার সাবেক সভাপতি ও ঢাকাস্থ লালমোহন ফোরামের সভাপতি মাও: কাজী শাহে আলম, ইসলামী ছাত্রশিবির ভোলা জেলার সাবেক সভাপতি আলমগীর হোসাইন সোহাগ, জেলা অফিস সম্পাদক এ্যাড. রহমত উল্লাহ সেলিম প্রমুখ।




