রমজানকে স্বাগত জানিয়ে মনপুরা জামায়াতের মিছিল

 

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা

ভোলা জেলার মনপুরায় পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে, রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা শাখা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিছিলটি মনপুরার প্রান কেন্দ্র হাজীরহাট বাজারের সদর রোড হয়ে উপজেলা ভবন এর সামনের রোড টি প্রদক্ষিণ করে সিরাজ চত্বরের এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্য বক্তারা বলেন,আপনারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করবেন, সবাই দিনে দোকান বন্ধ রেখে দুপুরের পর থেকে ইফতারির প্রস্তুতি নিবেন। আমরা সবাই যদি এক সাথে ঐক্যবদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করি তাহলে রমজানের পবিত্রতা রক্ষা হবে। বক্তারা আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের মানুষ এর কাছ থেকে চাঁদা আদায় করেনা, ৫ আগষ্টের পর এই দেশে লুটপাট, চাঁদাবাজি চলছে এই সকল চাঁদাবাজি বন্ধ করতে হবে ।

এই সময় মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা জামায়াতের আমির মাওঃ আমিমুল ইহসান জসিম , উপজেলার জামায়াতের সাধারণ সম্পাদক মাওঃ আলাউদ্দিন ফরাজী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ফরাজী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ ইউনুস, ওলামা বিভাগের সভাপতি মাওঃ শামসুদ্দিন, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওঃ মতিউর রহমান নিজামী, উপজেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য, ইউনিয়ন আমির, সেক্রেটারী সহ প্রমুখ।।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top