মির্জাগঞ্জে মুফতি আমির হামজার মাহফিল বুধবার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : ‎পটুয়াখালীর মির্জগঞ্জে মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল  বুধবার(৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি র.ই হাইস্কুল মাঠের মাহফিলে  প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন ‎আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।

মহিলাদের বসার জন্য উপজেলা পরিষদ মাঠে আলাদা প্যান্ডেল করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ‎ডক্টর মু. শফিকুল ইসলাম মাসুদ। ‎তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ‎নাসির উদ্দিন জাহাঙ্গীর।

বিশেষ মুফাসসির থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজসহ জেলা ও উপজেলার অতিথিবৃন্দ। ‎মাহফিল কমিটির সদস্য সচিব ও উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মির্জাগঞ্জ উপজেলা শাখার আমির মওলানা মোঃ সিরাজুল হক জানান, মাহফিলের জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। ‎মাহফিলে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। মাহফিলের জন্য বড় প্যান্ডেল নির্মান করা হয়েছে এবং এতে কয়েক হাজারেরও বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। তিনি আরও জানান, মাহফিলে আগত মানুষের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top