মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে ভোলার মনপুরায় ক্ষতিগ্রস্তদের মাঝে মনপুরা উপজেলা যুবদল খাবার সামগ্রী বিতরণ করেছে।
গত বৃহস্পতিবার (৩১ই মে) বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে প্লাবিত হয় ভোলার মনপুরার মুল ভুখণ্ড ও বিভিন্ন চরাঞ্চল। এতে গৃহবন্দী হয়ে পড়েন হাজারো মানুষ। জোয়ারের পানিতে ভেসে যায় গৃহপালিত পশু-পাখি। অনেকে ঘরবাড়ি হাড়িয়ে সর্বশান্ত হয়ে যান।
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে মনপুরা উপজেলা যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন প্রকার শুকনো খাবার বিতরণ করে। কেন্দ্রীয় সম্পাদক নুরুল ইসলাম নয়ন মুঠোফোনে ক্ষতিগ্রস্ত মানুষকে বলেন, আমি সবসময় মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়িয়েছি এই সংকটেও আমরা একসাথে লড়াই করে জয়ী হব ইনশাআল্লাহ।
তিনি আরোও বলেন, আপনাদের নিরাপদ থাকা ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য আমি দোয়া করছি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য্য ও সাহস দিন।
ত্রাণ সামগ্রী বিতরণপর সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের নেতা ছিদ্দিক মোল্লা, ইলিয়াছ মিয়া, নাসির উদ্দীন, আলাউদ্দিন, শাখাওয়াত, নয়ন , কামাল প্রমুখ।




