পেঁপে চাষ করে সাবলম্বী বাদল

 

মোঃ হানিফ সরদার, গৌরনদী(বরিশাল) : আধুনিক চাষাবাদে উন্নত জাতের উচ্চ ফলনশীল পেঁপে চাষ করে সাবলম্বী হয়েছেন গৌরনদী উপজেলার দঃ কান্ডপাশা গ্রামের মোঃমনিরুল ইসলাম বাদল হাওলাদার (৬২)। পাশাপাশি এলাকায় আদর্শ কৃষক হিসেবে নিজেকে পরিচিত করতে পেরেছেন তিনি।

বাদল জানান, তিনি লেখাপড়া শেষ করে ঢাকায় ফিলিপস কম্পানিতে চাকরি করতেন, চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় যাওয়া আসা ছিলো। বিভিন্ন কৃষি খামার দেখে তার সবচেয়ে ভাল লাগে পেঁপের বাগান দেখে। তাই তিনি ২০২৩ সালে আগস্ট মাসে চাকরি ছেড়ে গ্রামে এসে বাবার এক একর জমিতে প্রায় ৩লক্ষ টাকা, খরচ করে আধুনিক পেঁপের বাগান গড়ে তুলেন। বাগানে শাহিন ও গ্রিনলেডি জাতের প্রায় তিন শত চারা রয়েছে।

তিনি জানান, শাহিন জাতের গাছে চার মাসেই ফল আসে আড়াই থেকে তিন কেজি ওজনের। প্রতিটি গাছে প্রায় ৪/৫ মন পেঁপে ফলন হয়। আর গ্রিনলেডি জাতের গাছে তিন মাসেই ফল আসে। এ গাছে আড়াঁই থেকে তিন মন ফল ধরে।

মনিরুল ইসলাম বলেন, রাজবাড়ী, পাংশা, যশোর এলাকায় পেপের বাগান দেখে ইচ্ছা হয় এমন কিছু করার। পরিবারের কেউ রাজি না হলেও তিনি তাদের ঢাকায় রেখে একা গ্রামে চলে আসেন। গ্রামে এসে বাবার এক একর জমিতে প্রায় ৩লক্ষ টাকা, খরচ করে আধুনিক পেপের বাগান গড়ে তোলেন। প্রথম চারা ভালো না হওয়ায় তিনি কৃষি অফিসে যোগাযোগ করেন। কৃষি অফিস তাকে বাগানে চাড়া রোপন থেকে সব বিষয়ে সহায়তা করে। এ ছাড়া তিনি দেশের বিভিন্ন জেলায় পেঁপে বাগান ভিজিট করে নিজে চারা উৎপাদন থেকে রোপন করা গাছের পরিচর্চা করেন। এখন প্রতিটি গাছ থেকে ফলন পাচ্ছেন। আর্থিকভাবেও হয়েছেন লাভবান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top