মনপুরায় গণহত্যা দিবসের আলোচনা সভা

 

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা (ভোলা) : ভোলার মনপুরায় জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা আয়োজন করা হয়। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার লিখন বনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সামস উদ্দিন বাচ্চু চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল, মনপুরা থানার এসআই মিজান, উপজেলা শ্রমিক ফেডারেশন সভাপতি মাওলানা মোঃ ইউনুছ, তরুন দল সভাপতি আব্দুর রহমান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, শুরা সদস্য হাফেজ মতিউর রহমান নিজামী, উপজেলা তরুণ দলের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম আলআমীন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top