নানা আয়োজনে মনপুরায় মহান বিজয় দিবস উদযাপিত

 

মোঃ মহিব্বুল্যাহ (ইলিয়াছ), মনপুরা(ভোলা)

মনপুরায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

উপজেলা প্রশাসনের আয়োজনে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে মনপুরা উপজেলা প্রশাসনের কার্যালয়ে সমানে শহিদ মিনারে শহিদদের স্মরণে রাষ্ট্রীয় পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মনপুরা প্রেসক্লাব, সরকারি-বেসরকারি দফতর, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা শাখা বিজয় র‌্যালি ও মহান শহিদদের রুহের মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করে।

সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজসহ বিভিন্ন প্রদর্শনী শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷  মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান , মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির, মনপুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন চৌধুরী ,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার, মনপুরা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল এহসান জসিম,উপজেলা জামায়াতে ইসলামীর  সাধারণ সম্পাদক মাওঃ নুরবনী শিবলী , প্রেসক্লাবের সহ-সভাপতি মাবুল আলম শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সীমান্ত হেলালসহ উপজেলা শিক্ষক সমাজের প্রতিনিধি ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির আমিমুল ইহসান জসিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top