চরফ্যাশনে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের বিক্ষোভ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর খাসমহল জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মো: শরীফ হোসাইনের সভাপতিত্বে ও পৌর আমীর অধ্যাপক মামুন আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কাজী মাওলানা হারুন অর রশিদ।

মিছিল শেষে অনুষ্ঠিত পথ সভায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। পথসভায় মাওলানা মোস্তফা কামাল বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে । রমজানে দিনের বেলা চরফ্যাশনের সকল হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। সমাজে অশ্লীলতা বন্ধ করতে হবে। কোনো ব্যবসায়ী এমন কোনো কাজ করবেন না, যেটি মুসলমানদের ইমান আকিদার বিরুদ্ধে যায় ।

তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা মাহে রমজান এলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। এ সময় তিনি সকল সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top