হিজলায় শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলার হিজলা-মুলাদী উপজেলা ও কাজীর হাট থানার যৌথ উদ্যোগে হিজলা উপজেলা সদরস্থ শহীদ বাকিউল্লাহ স্মৃতি পাঠাগার মিলনায়তনে গত শুক্রবার ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মুলাদী উপজেলা সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদা ও কাজীর থানা সভাপতি মোঃ রুহুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জাতীয় শ্রমিক নেতা লস্কর মোঃ তছলিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা সেক্রেটারী অধ্যাপক সাইফুল ইসলাম, হিজলা উপজেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক নুরুল আমিন।  উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা সেক্রেটারী মোঃ জামাল হোসেন, হিজলা উপজেলা সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর হোসেন, কাজীর হাট থানা সেক্রেটারী মাওলানা রেজাউল করিমসহ হিজলা-মুলাদী উপজেলা ও কাজীর হাট থানার অন্যান্য নেতৃবৃন্দ ও ইউনিট দায়িত্বশীলবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top