নিজস্ব প্রতিবেদক:: হিজলা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৮ মার্চ শনিবার বিকাল ৪ টায় হিজলা উপজেলা সদর বাসস্ট্যান্ডে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও হিজলা-মেহেন্দীগঞ্জের গনমানুষের প্রিয়নেতা অধ্যাপক মোহাম্মদ আবুদল জব্বার। বিশেষ অতিধি ছিলেন শ্রমিক ইউনিয়নের অন্যতম উপদেষ্টা এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, অধ্যাপক নুরুল আমিন, বড়জালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক নেতা মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ, হিজলা উপজেলা জেলে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ খলিলুর রহমান, মেমানিয়া সেসিপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আঃ মোতালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম। উদ্বোধনী অনুষ্ঠানে হিজলা উপজেলার বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকগণ অংশগ্রহন করেন।




