নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের বাসিন্দা আবুল হোসেন মিয়াজীর কন্যা রোকেয়া বেগমের স্বামী রমিজ উদ্দিন সরদারের মৃত্যুর পর একটি জরাজীর্ণ ঘরে পরিবারসহ চরম মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানার পর তাকে বসবাসের জন্য একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
রবিবার (৮ জুন) সকালে অধ্যাপক মাওলানা আবদুল জব্বার উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ঘর হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিনের ব্যবসায়ী বিভাগের সহ-সভাপতি ও ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি ছগির বিন সাঈদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর ও ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সেক্রেটারী কামরুল হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, ঢাকাস্থ উলানিয়া আদর্শ সমাজ পরিষদ সভাপতি মোজাম্মেল হক তালুকদারসহ জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই দলটির মূলনীতি।
ঘর পেয়ে আবেগাপ্লুত রোকেযা বেগম বলেন, আমি জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে খুবই অসহায় অবস্থায় ছিলাম। অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বাবের সহানুভূতি ও সহযোগিতায় আজ আমি একটি নতুন ঘর পেলাম। এজন্য আমি তিনি ও তার দলের প্রতি কৃতজ্ঞ।




