এইচ এম খলিল, বাকেরগঞ্জ প্রতিনিধি: বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদুল আযহার দ্বিতীয় দিন রবিবার দুপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নেয়ামতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফিরোজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাকেরগঞ্জ-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম।
উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, বাকেরগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা নুরুল হক, বাকেরগঞ্জ উপজেলা শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান। এছাড়া জামায়াতে ইসলামীর নেয়ামতি ইউনিয়নের নেতৃবৃন্দ ও প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



