নিজস্ব প্রতিবেদক
সূচনা সাংস্কৃতিক সংসদের উদ্যেগে জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার ২য় ধাপে মুলাদি উপজেলায় ২৭সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়।
উপজেলার আলতাফ মাহমুদ অডিটরিয়ামে সালাউদ্দিন রমিজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান আতিথী থেকে পুরস্কার বিতরন করেন সুচনা সাংস্কৃতিক সংসদের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাসিক ফুলকুড়ি পত্রিকার সহকারী সম্পাদক নাঈম আল ইসলাম মাহিন, বিশিষ্ঠ ব্যবসায়ী ইব্রাহিম খান, সৃচনার পরিচালক সাইফুল ইসলাম সাঈফী, মাওলানা আব্দুল মোতালেব।

প্রথম ধাপে ইউনিয়ন পর্যায়ে বাছাইপর্বে যারা উত্তীর্ণ হওয়া শতাধিক প্রতিযোগী নিয়ে আয়োজিত প্রতিযোগিতায আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আহাদ ,চন্দ্রদ্বীপ শিল্পী গোষ্ঠীর পরিচালক আমানুল্লাহ যায়েদ, বায়েজিদ হোসাইন, হাফেজ মাকসুদুল হক, শিল্পী সাইমুন ইসলাম।
পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপাস্তাপন করা হয়




