সড়ক দুর্ঘটনায় আহত ব্যাংক কর্মকর্তা‘র শয্যাপাশে মাওলানা আব্দুল জব্বার

নিজস্ব প্রতিবেদক::
সড়ক দুর্ঘটনায় আহত মেহেন্দিগঞ্জের চর একরিয়া ইউনিয়নের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মোঃ জহুরুল হক-কে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
শনিবার (২৩ আগস্ট) রাতে ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে দেখতে গিয়ে রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার রোগ মুক্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় তার সাথে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্মকর্তা জহুরুল হক বরিশাল থেকে তার কর্মস্থল ঝালকাঠী যাওয়ার পথে নলছিটি উপজেলার ষাটপাকিয়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top