শতাধিক নবীন হাফেজকে সংবর্ধনা দিলো মহানগর ছাত্রশিবির

বরিশাল জার্নাল ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার আয়োজনে বরিশাল মহানগর এর বিভিন্ন মাদ্রাসার ১১৫ জন নবীন হাফেজদের নিয়ে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ মার্চ বুধবার ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর মাদ্রাসা সম্পাদক হাফেজ মহিবুল্লাহ আরাফাত এর সঞ্চালনায় জেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত হাফেজে কুরআন সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডাঃ রেজওয়ানুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুন অর রশিদ (রাফি)। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা আতিকুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ডাঃ রেজওয়ানুল ইসলাম বলেন, দ্বীন প্রতিষ্ঠায় হাফেজদের অবদান অতুলনীয়, মক্কায় রাসুল (সা.) যখন কুরআনের দাওয়াতি কাজ করছেন তখন কুরআনের আকৃষ্টে মানুষ ছুটে আসতেন। কাফেররা দিনের বেলায় কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে রাতে গোপনে এসে কুরআন তেলাওয়াত শুনতেন। ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় পাওয়া হাফেজ হওয়া, কুরআনের জন্য মানুষ হাফেজদের সম্মান করেন। দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে হাফেজরা অগ্রসর হলে বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, এদেশের ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা আজকে এই সুন্দর আয়োজন করতে পেরেছি। আমরা নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করছি। কুরআন ছাড়া অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়, আমরা চাই ২০২৫ সালের মধ্যে বরিশালের সকল হাফেজ অঙ্গনে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।

প্রধান আলোচক হাফেজ আতিকুল্লাহ তার বক্তব্যে বলেন, হাফেজদের পিছিয়ে থাকা যাবে না, ভালো ক্যারিয়ার গঠন করতে হবে হবে। দক্ষ আলেম হতে হবে ও ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে হাফেজদের বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে কোন হাফেজ রাষ্ট্রপতি ছিলেন না, আমি আশা করব আগামী দিনে আপনাদের মধ্য থেকেই কেউ বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি নেয়ামুল হাসান নাঈম, সাবেক জেলা সভাপতি হাফেজ আঃ আলিম, মহানগর অর্থ সম্পাদক আঃ রহমান, মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক রাশেদুল হাসানসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবীন হাফেজদের ফুল, ক্রেষ্ট ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেয়া হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top