মেহেন্দিগঞ্জে জামায়াত নেতার মায়ের জানাযা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য হাফেজ শফিকুল ইসলাম ও পাতার হাট স্কুল রোডের ইসলামীয়া লাইব্রেরীর সত্বাধিকারী হাফেজ খলিলুর রহমানের মমতাময়ী মা মোসাঃ ছাহেরা খাতুন বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বাদ আছর পূর্ব খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
জানাযায় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুর রহমান ও এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক আমীর ও জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন, উপজেলা বিএনপি নেতা ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র জিয়াউদ্দিন সুজন, জামায়াতের উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আকতার হোসেন, মাওলানা রিয়াজ উদ্দিন প্রমুখ।
এছাড়াও মরহুমার পরিবারের সদস্যবৃন্দ,  জামায়াতের জেলা-উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top