মু. এ আহাদ, মুলাদী : বাংলাদেশ জামায়াতে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা আমীর মাওলানা মোঃ আবু ছালেহ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোতালেব ও অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, উপজেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ আবুল ফজল, পৌরসভা আমীর অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, বরিশাল জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ সানাউল্লাহ সাজিদ, উপজেলা ব্যবসায়িক সংগঠনের সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ডা. মোঃ নাসির উদ্দীন, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ আলমগীর সরদার, চরপদ্মা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্লাহ প্রমুখ।




