নিজস্ব প্রতিবেদক : মুলাদি থানাধীন চরকালেখা ইউনিয়নের ষোলঘর থেকে বেপারী হাট পর্যন্ত সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটি ঘেষেঁ খরস্রোতা খাল প্রবাহিত থাকায় সড়কের এক তৃতীয়াংশ খালের গর্ভে বিলীন হয়ে গেছে। কোনো কোনো স্থানে সড়কের পুরো অংশই খাল গ্রাস করে নিয়েছে।
এমতাবস্থায় উঁচু-নিচু, আঁকা বাঁকা রাস্তা আবার কোথাও বাঁকা হয়ে পড়ে আছে রাস্তার উপরেরর ঢালাই পাটা আর তার মধ্যেই মানুষকে চলাচল করতে হচ্ছে, তাই ঘটছে দুর্ঘটনা। এমন দিন খুবই কম যাচ্ছে যে দিন কোন দুর্ঘটনা ঘটেনি। রাস্তা এতটাই সরু হয়ে গেছ যে দুটি ভ্যান ক্রস করতে পারে না। আর ক্রস করার সময় একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা নিশ্চিত। এ সমস্যার ফলে চারটি গ্রামের মানুষ ভোগান্তিতে আছেন।
বর্ষা মৌসুমে যা আরো তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা স্থানীয়দের। ষোলঘর গ্রামের বাসিন্দা ভ্যান চালক দুলু আকন বলেন, কত মানুষ যে এই রাস্তায় এক্সিডেন্ট অইছে তার ইয়ত্ত্বা নাই, আর আমরা চাই বর্ষাকালের আগেই রাস্তেটি মেরামত হউক। শুনেছি কয়েক বারই টেন্ডার হয়েছে কিন্তু কাজ তো হচ্ছেনা। কিছুদিন আগে পাইলিং কাজ শুরু করলেও তা এখন বন্ধ।




