বাকেরগঞ্জের গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

এইচ এম খলিল, বাকেরগঞ্জ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১২৭ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ইং সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এডহক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুজ্জামান খান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষিকা পাপিয়া রানী। বিদায় অনুষ্ঠানে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এ বছরের এসএসসি পরীক্ষা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top