মোহাম্মাদ এমদাদ হোসাইন
মুলাদীতে কৃষক সমাবেশ ও কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩নভেম্বর) বিকাল তিনটায় মুলাদী উপজেলাধীন চরকালেখা ইউনিয়ন শাখা জামায়াতের উদ্যোগে বেপারী হাট ঈদগাহ ময়দানে আমন ধান কাটাকে সামনে রেখে কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণকৃত কৃষি সরঞ্জাম এর মধ্যে ছিল কাস্তে ও গামছা।
মহাগ্রন্ত আল-কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে কৃষক সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা আমির মাওঃ মোঃ আবু সালেহ।
আরো বক্তব্য রাখেন মুলাদী উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ মোতালেব, কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আহাদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলা সভাপতি।
কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন চরকালেখান ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ মোঃ আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহসান হাবিব ইমরোজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যতগুলো পেশা রয়েছে তার মধ্যে কৃষিই হলো অন্যতম পেশা যেখানে হালাল উপায়ে রোজগার করা হয়ে থাকে। কৃষকরাই হলো খাদ্য উৎপাদন ও অর্থনীতির চালিকা শক্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে থাকতে চায়। এই কৃষি সরঞ্জাম বিতরণের মাধ্যমে তাদের সাথে জামায়াতের বন্ধন তৈরী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




