মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে বুধবার (১২ মার্চ) উপজেলার সুবিদখালী ইউনিয়নের ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার সুবিদখালী ঈদগাহ মাঠে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, সদস্য দেলোয়ার হোসেন নান্নু, বশির মৃধা, ইমাম হোসেন নাসির খন্দকার, পটুয়াখালী বার কাউন্সিলের সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, পটুয়াখালী মিডিয়া সেলের প্রধান মোঃ কাজল খন্দকার, জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন, সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি আশফাকুর রহমান বিপ্লব গাজী, জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী,সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন সিকদার, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।
এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ -সহযোগী সংগঠনের সর্বস্তরের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোঃ আফজাল হোসেন।




