মাধবপাশায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

 

বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন এর ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর)  মাধবপাশা হাই স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে কাউন্সিলের মাধ্যমে ১ নং ওয়ার্ডে মোঃ ফিরোজ হাওলাদার সভাপতি ও ইউসুফ হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

এছাড়া মাধবপাশা ২ নং ওয়ার্ডে সকাল কাউন্সিলের মাধ্যমে এস এম মাইনুল ইসলামকে সভাপতি ও নুরুল আমিন খানকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণ ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top