বাবুগন্জ উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা রফিকুল ইসলাম। বুধবার ২৭নভেম্বর বিকাল ৩ টায় বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা জামায়াতের দ্বি-বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
রুকন ( সদস্যদের) ভোটে ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচিত হন তিনি।
উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক আবু মুনিম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান, উপজেলা জামায়াতের নেতা অধ্যক্ষ আব্দুর রব ,অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক সৈয়দ, হাফেজ আলী হোসেন লাভলু । ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাসান আলি, রুহুল আমীন, আল আমিন মাস্টার, জাকির হোসেন, হাফেজ মাওলানা এরশাদ হোসাইন, মাওলানা ইদ্রিস হাসান, মাওলানা রুহুল আমীন পাহলোয়ান, মাওলানা আতাহার আলী, মো ওমর ফারুক, মাওলানা হারুনুর রশীদ, সৈয়দ আলতাফ হোসেন, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো শাহাদাত হোসেন, সেক্রেটারি গোলাম রাব্বি , হাফেজ জোবায়ের হোসাইন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি




