বিভিন্ন উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিজয় দিবস উদযাপন

 

বরিশাল জার্নাল ডেস্ক : ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের বিভিন্ন উপজেলায় আলোচনা সভা, র‌্যালি ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

হিজলা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা উপদেষ্টা ইব্রাহীম খলিল, উপজেলা সহ-সভাপতি শ্রমিক নেতা হেলাল মুন্সি, আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ : বাবুগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি সৈয়দ আলী হোসেন লাভলু’র সভাপতিত্বে হাসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

গৌরনদী : গৌরনদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মীর নাছির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা সেলিম সরদার। আরো বক্তব্য রাখেন স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

বানারীপাড়া : বানারীপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি হাফেজ আব্দুর রবের সভাপতিত্বে জাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

বাকেরগঞ্জ : বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমানের সভাপতিত্বে মাওলানা নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ফিরোজ আলম। আরো বক্তব্য রাখেন স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁনপুর ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা অধ্যাপক সাইফুল্লাহ , উপজেলা সেক্রেটারি মাওলানা নূরে রাবি নাইম সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

কাজিরহাট : কাজিরহাট থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্ধার মানিক ইউনিয়ন সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি শহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top