শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল)
মহান বিজয় দিবস উপলক্ষে আগৈলঝাড়া জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আগৈলঝাড়া বিএইচপি একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন মিয়া।
আগৈলঝাড়া উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফজলুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ছারোয়ার হোসেন মোল্লা, শরীফ জামান সহ অনেকে।
বক্তারা সকলেই তার কথায় মহান বিজয় দিবসের গুরুত্ব তাৎপর্য তুলে ধরেন। তারা জাতি হিসেবে সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।




