বাবুগঞ্জে দেহেরগতি ইউনিয়ন বিএনপির কমিটি

বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে কমিটির সদস্যদের তালিকা ২৯ সেপ্টেম্বর রবিবার রাতে প্রকাশ করা হয়। নতুন এই কমিটিতে মোস্তাফিজুর রহমান ফারুককে আহ্বায়ক ও আনোয়ার হোসেন হেমায়েতকে সদস্য সচিব করে ৬৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের কথা বলা হয়েছে।

পাশাপাশি উপজেলা বিএনপির পক্ষ থেকে এই কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ১৫ দিনের ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করার নির্দেশও দেয়া হয়েছে।

জানা গেছে, কমিটি গঠন বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২৪ সেপ্টেম্বর বর্ধিত সভা করে দেহেরগতি ইউনিয়ন বিএনপি। বর্ধিত সভার ৫ দিন পর রবিবার রাতে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top