নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গণ সমাবেশ। ৫ অক্টোবর শনিবার বিকাল তিনটায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে স্থানীয় একটি অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ শামসুল হকের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।
ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে- ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলার এ্যাসিন্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার মাওলানা সিরাজুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মাদ ওসমান গনি ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এম এম সালাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার এবং অপরাধী সংগঠনগুলোকে রাজনীতিতে অযোগ্য ঘোষণার দাবী জানান।




