বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার রাস্তা সংস্কারের জন্য বরিশালের নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকাশনীর সাথে দেখা করে সংস্কারের অনুরোধ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরে আমির ও বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জামায়াত মনোনীত সাংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।
তিনি এ সময় বরিশাল-লাকুটিয়া- বাবুগঞ্জ সড়কটি ফায়ার সার্ভিস পযন্ত দ্রুত সংস্কারের আওতায় নিয়ে আসা, কেদারপুর সড়ক ও আমিরগঞ্জ বাজার সংলগ্ন ব্রিজ এবং স্টিমারঘাট বাজার সংলগ্ন আয়রন ব্রিজ দ্রুত সময়ে মধ্যে সংস্কারের দাবি জানান। স্থানীয় সরকার প্রকৌশলীর বিভাগের পক্ষ থেকে চলতি অর্থবছরের মধ্যেই উক্ত রাস্তার সংস্কার কাজ সম্পাদনের ব্যাপারে আশ্বস্ত করেন।
এ সময় মহানগর আমির অধ্যক্ষ মুহাম্মদ জহির উদ্দিন বাবর এর সঙ্গে ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির, বরিশাল কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বরিশাল মহানগর শিবিরের সাবেক সভাপতি বায়জীদ বোস্তামী, বরিশাল জেলা শিবিরের সাবেক সভাপতি সানাউল্লাহ সাজিদ, বাবুগঞ্জ জামায়াত নেতা মিজানুর রহমান সহ জামায়াত নেতৃবৃন্দ।




