বানারীপাড়ায় ভোজ্য তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের বানারীপাড়ায় ভোজ্য তেল মজুত ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে পৃথক ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বানারীপাড়া পৌর শহরের বন্দরে উপজেলা প্রশাসন, র‌্যাব ও পুলিশ সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জরিমানা করেন।

এছাড়া পরান সাহা স্টোরে ৮ হাজার ১৬০ লিটার সয়াবিন ও পামওয়েল মজুত রাখাসহ নানা অনিয়মের অভিযোগে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ক্ষতি ঠেকাতে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জাগো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top