বানারীপাড়া জামায়াতের বার্ষিক পরিকল্পনা অরিয়েন্টেশন

 

বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে বাষিক পরিকল্পনা অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোকাম্মেলের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাওঃ মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শাখার কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন, ২০২৫ সালে বানারীপাড়ার এমন কোন বাড়ি, ঘর কিংবা প্রতিটি মানুষের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত পৌছাইতে হইবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top