এইচ এম খলিল, বাকেরগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদুল আযহার দ্বিতীয় দিন (৮ই জুন) রবিবার আসরবাদ বাকেরগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের বরিশাল জেলা সেক্রেটারি মোহাম্মদ সাইয়েদ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌর আমির মাওলানা নুরুল হক, বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, ছাত্রশিবিরের সাবেক নেতা হাফেজ মোহাম্মদ আবদুর রহিম, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মোঃ তাইয়্যেব হোসাইন।
উপস্থিত ছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক শিবিরের নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বর্তমান ও সাবেক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।




