এইচ এম খলিল, বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদুল আযহার দ্বিতীয় দিন (৮ জুন) রবিবার পেয়ারপুর তালুকদার বাড়ির জামে মসজিদে মাগরিববাদ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কবাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আবুয়াল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম।
উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, বাকেরগঞ্জ উপজেলা শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, কবাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খোদা বক্সকাঠী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শহিদুল ইসলাম ফরাজী।
এছাড়া জামায়াতে ইসলামীর কবাই ইউনিয়নের নেতৃবৃন্দ ও প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




