বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

ডেস্ক রিপোর্ট

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজির দায়িত্ব পেয়েছেন পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

এ রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে। পাশাপাশি । মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশে এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

বরিশাল রেঞ্জের দায়িত্ব পাওয়া মোস্তাফিজুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলে তাকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে গতবছরের গত ২৬ নভেম্বর তিনি পদোন্নতি পেয়ে ডিআইজি হন। পরে তাকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top