বরিশালে জামায়াতের ব্যবসায়ী বিভাগের ইফতার বিতরণ

বরিশাল জার্নাল ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ব্যবসায়ী বিভাগের উদ্যোগে রোজাদার ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর সিটি কলেজ মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেলের এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ব্যবসায়ী বিভাগের সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, অধ্যাপক মাও হাবিবুর রহমান।

বক্তব্য রাখেন এডভোকেট রিয়াজুল হক, আমিনুল ইসলাম বাচ্ছু, আবুল কালাম আজাদ, নিয়াজ মাহমুদ বেগ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top