বরিশাল জার্নল ডেস্ক
বরিশালবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে জেলা জামায়াতের আমীর বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র রমাদান আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত।
মাওলানা আবদুল জব্বার বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন এবং সেখান থেকে বরিশালবাসীসহ সকলের মঙ্গল ও কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করছেন।
মাওলানা আবদুল জব্বার ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি।
তিনি আরো বলেন, জনগণের ভালোবাসায় সিক্ত সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার নিজের পক্ষ থেকে আমি বরিশালবাসীসহ সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক’ জ্ঞাপন করছি। প্রেস বিজ্ঞপ্তি




