দাড়িয়ালে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

 

সাজিন আহম্মেদ, কামারখালী : বাকেরগঞ্জ উপজেলার দাাড়িয়ালে গরিব ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন দাড়িয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসতিয়াক আহম্মেদ মাসুদ হাওলাদার। সোমবার সকালে কামারখালী আলহাজ্ব হযরত আলী ডিগ্রী কলেজ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আরো আলহাজ্ব হযরত আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও দাড়িয়াল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রায় দেড় হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় বলে আয়োজকদের সূত্রে জানা যায়।

এ সময় মাসুদ হাওলাদার বলেন, দাড়িয়ালের সকল সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবো। এটাই আমার লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top