এইচ এম আনিছুর রহমান
মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর নবজাগরণ সোসাইটির ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোসাইটির সভাপতি বাকিবিল্লাহর সভাপতিত্বে ও ফোরামের সহঃ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারতলী ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন, মাদারতলী ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল্লাহ, নপাইয়া হোগলটুরী হামিদিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আমানুল্লাহ বাকের, ঝালকাঠি সদরস্থ সারেংগল নেছারিয়া হোসাইনিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মোঃ রিয়াজ উদ্দিন, মাদারতলী ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ইব্রাহীম খলীল, এ্যাড. ইউনুস, ফোরামের উপদেষ্টা আবুল কালাম আজাদ, সমাজ সেবক নজরুল ইসলাম ঢালী প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন স্বদেশ সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ্ব।
অতিথিবৃন্দ্ব নবজাগরণ সোসাইটিকে সমাজ সেবামুলক কর্মকাণ্ড পরিচালনা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।




