চরফ্যাশনে সাংস্কৃতিক সন্ধ্যা সোমবার

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর সোমবার চরফ্যাশন ফ্যাসন স্কয়ারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন বাবর।

বিশেষ অতিথি থাকবেন ভোলা জেলা আমীর মাষ্টার মো : জাকির হোসাইন ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা মোঃ হারুন অর রশিদ প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন,  বিকেল ৩টায় শুরু হবে সিরাতুন্নবী ( সা. ) উপলক্ষে আলোচনা সভা। সন্ধ্যায় থাকবে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। এতে জনপ্রিয় সুরকার ও সংগীত শিল্পী এডভোকেট রোকুনুজ্জামান ছাড়াও ভোলার আলহেরা ও দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠির শিল্পীরা হামদ ও নাতে রাসূল  সা.পরিবেশন করবেন।
উপজেলা জামায়াতের পক্ষ থেকে দলীয় নেতা কর্মীসহ জনসাধারণকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণের আহবান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top