গৌরনদীতে একই পরিবারের ৪ জন জুলাই হত্যা মামলার আসামি

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা 

একজন সরকারী পেনশনভোগী বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়ানের চর শরিকল গ্রামের ৬৫ বছর বয়সী মোঃ সেলিম হা্ওলাদার ও তার তিন ভাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা উত্তরা পশ্চিম থানায় মোঃআসাদুল্লাহ হত্যা মামলার আসামী করা হয়েছে। এ মামলায় চার ভাই আসামী হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা বলছেন, তাদের ফাঁসাতে এই মামলায় আসামী করা হয়েছে।

মোঃ সেলিম হাওলাদার কান্নাজরিত কন্ঠে বলেন, আমি  ২০১৯ সালে সরকারি চাকরি থেকে অবসরে এসে বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছি। এলাকায় সবাই জানে আমি ও আমার ভাইয়েরা কোন রাজনৈতিক দলের সাথে কখন জরিত নই । আমি ও আমার মেঝ ভাই বাড়িতে থাকি, ছোট দুই ভাই ঢাকায়  ব্যবসায় করে ,আমাদের পরিবারকে ঘায়েল করতে একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রে এ মামলায় আমাদের আসামি করা হয়েছে ।

তিনি আরো জানান, আমার বাবা ঢাকা উত্তরা রানাভোলা মৌজায় একখণ্ড জমি রেখে যায়। সেই জমি স্থানীয় ভুমি দস্যু প্রয়াত হাসেম চেয়ারম্যান ও তার ছেলেরা জবরদখল করে নেয়। এ ছাড়া একটি প্রতারক চক্র আমার ও আমার ভাইদের ভোটার আইডি কার্ড জাল করে মালিক সেজে আমাদের জমি বিক্রয় করতে চেষ্ট করে। না পারায় বিভিন্ন ভাবে হয়রানি করছে আমাদের । আমি পুলিশ প্রশাসনকে এ মামলার তদন্ত করে আমাকে সহ আমার ভাইদের অব্যাহতি দেয়ার দাবি জানাচিছ ।

মামলা সুত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তরা পশ্চিম থানায় গত বছর ২২ জুলাই মোঃ আসাদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যায় । ঐ বছর ১৭ সেপ্টেম্বর জনৈক মহিলা একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ১৩৫ নং আসামী সেলিম হাওলাদার, ১৩৬ নং আসামী জাহাঙ্গীর হাওলাদার, ১৩৭ নং আসামী আলমগীর হাওলাদার, ১৩৮ নং আসামী বুলবুল হাওলাদর।

নিরীহ ও অরাজনৈতিক পরিবারের চারজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামী করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেলিম দাবি, করেন আমরা বড় দুই ভাই বাড়ি থাকি। ছোট ভাই সাভার থাকেন অন্য ভাই মহাখালী থাকেন ।অথচ মামলায় আমাদের বর্তমান ঠিকানা দিয়েছে সেক্টর-১৪ ।

তিনি বলেন, আমার ভাইয়েরা কখনও ঐ ঠিকানায় ছিল না, যা তদন্ত করলেই এর সত্যতা বেরিয়ে আসবে। আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। পরিবারটি এমন মিথ্যা অভিযোগে মামলা প্রত্যাহারের দাবি জানায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top