মোঃ হানিফ সরদার, গৌরনদী(বরিশাল) : বরিশালের গৌরনদী উপজেলা সদরে শুক্রবার সকালে পাচারকালে ৩০-৩৫লাক্ষ টাকার অবৈধ চিংড়ির রেনুসহ দুটি ট্রাক আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ । এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জুয়েল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির নির্দেশ চিংড়ির রেনু আড়িয়াল খাঁর শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জুয়েল টহল পুলিশের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টার দিকে গৌরনদী বাসষ্টান্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাকে (ঢাকা মেট্র ড ১১-৫৭৮০ ও ঢাকা মেট্র ড ১৪-৮৬০৭) ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু এবং ট্রাক চালক মাসুদ হাসান ও বাবুল হোসেনকেসহ আটক করে থানায় নিয়ে আসেন।
তাদেরকে জিজ্ঞাসাবাদে আটক ট্রাক ড্রাই ভার জানান, মেহেন্দীগঞ্জের এক রেনু ব্যবসায়ী চিংড়ি রেনু ভোলা থেকে মেহেন্দীগঞ্জ নিয়ে আসেন সেখান থেকে ট্রালার যোগে গৌরনদীর নিয়ে আসে এখান থেকে ট্রাকে করে বাঘেরহাট নিয়ে যাওয়ার পথে গৌরনদীতে পুলিশের কাছে ধরা পড়েছে। ৪০টি ড্রামে প্রায় ৩০ হাজার রেনু ছিল যার আনুমানিক বাজার মূল্য ৩০-৩৫ লক্ষ টাকা। গৌরনদী উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান বলেন, অবৈধ রেনেু পোনা আটকের ঘটনাটি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরিকে অবহিত করার পরে তার নির্দেশে চিংড়ির রেনু আড়িয়াল খাঁ শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়েছে।
রেনু অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া,সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জুয়েল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।




