নিজস্ব প্রতিবেদক::
হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) তিনি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও সংলাপে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি মাউলতলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, কাউরিয়া স্কুল এন্ড কলেজ, কাউরিয়া কে.আর দাখিল মাদ্রাসা, পত্তনীভাঙ্গা বালিকা দাখিল মাদ্রাসা ও মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়সহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে দেশে ন্যায়বিচার, শান্তি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা একটি সৎ, আদর্শিক ও জনকল্যাণমুখী নেতৃত্ব দিতে চাই।
গনসংযোগকালে তার সাথে ছিলেন জামায়াতের হিজলা উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, গুয়াবাড়িয়া ইউনিয়ন আমীর ইমরুল হাসান শিপু মৃধা, ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আবুল বাশার, হরিনাথপুর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাকে স্বাগত জানান, মাউলতলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সালাহউদ্দিন কাওছার, কাউরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিপন কান্তি দাস, কাউরিয়া কে.আর দাখিল মাদ্রাসার গভনিং বডির সভাপতি মোঃ জুয়েল খাঁন ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ হাবিবুল্লাহ, মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন ও পত্তনীভাঙ্গা বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা রহুল আমিন এবং প্রতিষ্ঠান সমূহের শিক্ষক মন্ডলী




