উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের উজিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, বরিশাল জেলা। রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক।
এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল মান্নান মাস্টার, হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ কাওসার হোসেন এবং উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি’র জেলা সদস্য সচিব মোঃ আবু সাঈদ ফেরদৌস ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন




