নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিন উলানিয়ায় ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকের সঞ্চালনায় ২৬ মার্চ বুধবার বিকাল ৩টায় গোয়ালভাওর দাখিল মাদ্রাসা ময়দানে মাহে রমজানের গুরুত্ব-তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুর রহমান, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ সাইফুল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়ালভাওর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল খালেক, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আক্তার হোসেন, সাবেক ইউনিয়ন আমীর মাস্টার মোহাম্মদ আলী, লালগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন প্রমুখ। মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন দুনিয়ার সর্বক্ষেত্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। তাই আমাদেরকে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।




